দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও ইংল্যান্ড। বিশ্বকাপের ফাইনালের আগে সান্ত্বনার লড়াইয়ে মাঠে নামার আগে দুই দলই তাদের শুরুর একাদশ ঘোষণা করেছে।
ফ্রান্স (৪-২-৩-১): মেইনিয়াঁ; গুস্তো, কোনাতে, লাক্রোয়া, থিও হার্নান্দেজ; জায়েরে-এমেরি, রাবিও; ওলিসে, শেরকি, দোয়ে; এমবাপ্পে।
ইংল্যান্ড (৪-১-৪-১): হেন্ডারসন; কুয়ানসা, কনসা, গেহি, স্পেন্স; রাইস; সাকা, এজে, রজার্স, রাশফোর্ড; টনি।
বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। ১৯৬৬ ও ১৯৮২ সালে জিতেছিল ইংল্যান্ড। তবে সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয় পেয়েছিল ফ্রান্স।
অপ্টা সুপারকম্পিউটারের ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশন অনুযায়ী, এই ম্যাচে জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছে ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেদের জয়ের সম্ভাবনা ৫০ দশমিক ৭ শতাংশ, ইংল্যান্ডের ২৫ দশমিক ৬ শতাংশ এবং নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৩ দশমিক ৭ শতাংশ।
তবে ম্যাচের পাশাপাশি ইংল্যান্ড শিবিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধান কোচ টমাস টুখেল। তার কৌশল ও একাদশ নির্বাচন নিয়েও চলছে ব্যাপক আলোচনা।
এমএস/